Monday , 23 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চাঁদপুরে জাহাজ থেকে ৫ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
December 23, 2024 5:13 pm

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।

চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর