Friday , 27 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 27, 2024 1:44 pm

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়ে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ বলে সম্বোধন করা ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

ওসি বলেন, আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা কামালের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা আছে। তার বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে।

জানা যায়, গত ২৬ জুন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পেয়েছিলেন মোস্তফা কামাল। পদ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে নিজের জন্মদাতা বাবার পর সাবেক সংসদ সদস্য উবায়দুল মোকতাদিরকে কর্মজীবন ও রাজনৈতিক জীবনের ‘বাবা’ বলে সম্বোধন করেছিলেন মোস্তফা কামাল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল তাকে নিয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের ঘনিষ্ঠভাজন ছিলেন মোস্তফা কামাল। সেই সুযোগেই মন্ত্রীর সুপারিশে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ পান তিনি। তবে এর আগে তার কোনো রাজনৈতিক পদ ছিল না।

ছাত্র-জনতার গণঅভূত্থানের পর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ১৩ আগস্ট সাদা কাগজে জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে উদ্দেশ্য করে হাতে লেখা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেন মোস্তফা কামাল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মোস্তফা কামালকে এজাহারভুক্ত আসামি করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ