Wednesday , 25 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাবেক এমপি এম এ আউয়াল গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
September 25, 2024 10:22 pm

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি।

প্রতারণার ঘটনায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) কলাবাগান থানায় আউয়াল সহ আরও কয়েকজনের নামে প্রতারণার একটি মামলা হয়। সেই মামলায় কলাবাগানের সুলতানা টাওয়ারের হ্যাভেলী গ্রুপের অফিস কক্ষ থেকে আজ বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেফতার করা হয়। আওয়ালের সাথে এই মামলার এজাহারনামীয় অপর এক আসামী হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্টের হিসাবরক্ষণ অফিসার নবকুমারকেও একই সাথে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি