Tuesday , 11 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

প্রতিবেদক
Newsdesk
August 11, 2026 6:12 pm

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আটটার দিকে জেলার শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, হাসপাতালটিতে ১৮ জন আহত রোগীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শাহরাস্তিতে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। সড়ক স্বাভাবিক করতে ও উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত