Thursday , 21 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেন শেখ হাসিনা: রিজভী

প্রতিবেদক
Newsdesk
August 21, 2025 4:00 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের অর্থ শেখ হাসিনা নিজের স্বার্থে খরচ করেছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘৩৬-জুলাই’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। এতে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা এবং নিহত, আহত ও অংশগ্রহণকারীরা সবাই ঐতিহাসিক চরিত্র।

রিজভী বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একই কায়দায় রানওয়ের পাশে ফ্ল্যাট দেওয়া হয়েছিল শিল্প-সংস্কৃতি জগতের তারকাদেরও।

তিনি বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন। আমার মনে হয়, বস্তুগত প্রাপ্তির লোভে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি