Wednesday , 22 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, নিরাপদে নামলো যাত্রীরা

প্রতিবেদক
Newsdesk
January 22, 2025 1:45 pm

নিজস্ব প্রতিবেদক :

ইতালির রোম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। তবে, তল্লাশি শেষে কর্তৃপক্ষ জানায়, বিমানে কোনো বোমা বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাঁদের ফ্লাইট থেকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।

সূত্র আরও জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে। হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ বুধবার সকাল সকাল ৯ টা ২৮ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

 

সর্বশেষ - জেলার খবর