Saturday , 19 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রতিবেদক
Newsdesk
October 19, 2024 8:20 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, হামলার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা বাসভবনে ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।

আজ সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়। যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। ওই সময়ে তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওটে।

এদিকে, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন দায়িত্বের জন্য উঠে এসেছে খালেদ মাশাল, মোহাম্মাদ সিনওয়ার ও খলিল আল হাইয়ার নাম। তবে, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাশাল।

সিনওয়ারের মৃত্যু প্রকাশ্যে স্বীকার করেছে হামাস। ইসরায়েল ধারণা করছে, হামাসের পরবর্তী সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

খসড়া তালিকা প্রকাশ : দেশে নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার

হজের খরচ ৫ লাখে নামিয়ে আনার দাবি এজেন্সি মালিকদের

দেশের ১২ সিটি ও ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি গড়তে কাজ করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা