Friday , 12 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা

প্রতিবেদক
Newsdesk
January 12, 2024 4:33 pm


নিজস্ব প্রতিবেদক :

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার (জানুয়ারি ১১) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এ সময় পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ বিজয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, টেলিফোনে আলাপকালে দুজনের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়।

এ সময় পারস্পরিক সকল সহযোগিতা অব্যাহত রেখে দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নে পূর্বের মতো আগামীতেও তারা একত্রে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - জেলার খবর