Tuesday , 19 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট: জাতিসংঘ

প্রতিবেদক
Newsdesk
March 19, 2024 1:54 pm

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর গাজায় আসন্ন দুর্ভিক্ষ ‘সম্পূর্ণ মানবসৃষ্ট’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়।’

মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এক্সের পোস্টে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন,এই অঞ্চলটিতে ‘অচিন্তনীয়, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কার্যকলাপগুলোকে প্রতিরোধ করতে আমাদের এখনই কাজ করতে হবে। ‘

এক আগে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় উত্তর গাজা দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছিলেন গুতেরেস।

সর্বশেষ - জেলার খবর