Tuesday , 28 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 28, 2024 6:56 pm


নিজস্ব প্রতিবেদক :

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে মন্ত্রী এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৩তম থেকে ২০তম এই ৮টি গ্রেডের কর্মচারীরা আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির হিসেবে পরিচিত। সরকারি চাকরিতে এ দুই শ্রেণির কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস’ এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে (১৩তম থেকে ২০তম গ্রেডের) সরকারি অনুমোদিত পদ আছে ১৩ লাখ ৫৩ হাজার ৫০৯টি, যা মোট সরকারি কর্মচারীর ৭১ শতাংশ।

গত ৫ বছরে বিভিন্ন অনিয়মের জন্য ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী।

বিসিএসে নারীরা পেছাচ্ছে—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ৮৪ জন সচিবের মধ্যে ১১ জন নারী। অতিরিক্ত সচিব রয়েছেন ৭৫ জন, যুগ্মসচিব রয়েছেন ১৬৪ জন ও উপসচিব রয়েছেন ৩৯৪ জন। সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন ৬৫৮ জন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কোরবানির পশু জোরপূর্বক নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে শিবিরের ‘গণমিছিল’

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত

আশুলিয়ায় ৩৫ কারখানার উৎপাদন বন্ধ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, জানালেন মন্ত্রী

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনিরুল হকের জবানবন্দি: জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

কৃষকের কাছ থেকে বোরো ধান কেনায় অনিয়ম : লাভবান হচ্ছে সিন্ডিকেট

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় গ্রেপ্তার ২

বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, গ্রেপ্তার ২