শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৭, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) নেতা রাশেদ প্রধানের বাসভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে সরিয়ে নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর প্রতিবাদে রাশেদ প্রধানের বাড়ির সামনে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর চড়াও হন রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনি নন্দীকে সেখান থেকে সরিয়ে নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রতিবাদে তার বাসার সামনে একটি পক্ষ অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় জনি নন্দী সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, কাউকে গ্রেফতার করা হইনি। তবে জনি নন্দী হঠাৎ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি