Wednesday , 22 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিজিবিকে দেখে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

প্রতিবেদক
Newsdesk
January 22, 2025 1:57 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ খবরের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দু’টি দল অভিযান চালায়।

অভিযানের সময় পাচারকারীরা দু’টি বস্তা ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়। এ সময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে বাংলাদেশি কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব

হরমুজ খুলতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার

নতুন রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স দেওয়া বন্ধ: প্রবাসী কল্যাণ মন্ত্রী

রওশন এরশাদ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই : চুন্নু

‘বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতারা’

মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না: অর্থমন্ত্রী

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

সাবেক এমপি শম্ভু ছয় দিনের রিমান্ডে

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই : প্রধান উপদেষ্টা