Thursday , 19 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভোটের প্রচারে বাদ যাচ্ছে পোস্টার: নির্বাচন কমিশন

প্রতিবেদক
Newsdesk
June 19, 2025 9:42 pm

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা-২০২৫ এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় থাকছে না নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এই বিধিমালা শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে।

এছাড়াও এক প্লাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, স্যোশাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা তিনগুণ বাড়িয়ে দেড়লাখ টাকার বিধান রাখা হয়েছে নতুন বিধিমালায়।

সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয়। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের প্রচারে উপদেষ্টারা যেতে পারবেন না। বিলবোর্ডে প্রচার করা যাবে, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমেও প্রার্থী প্রচার চালাতে পারবেন।

এই নির্বাচন কমিশনার জানান, গুরুতর অপরাধের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ধারা ৯১-তে থাকা প্রার্থিতা বাতিল করার এখতিয়ার আচরণ বিধিমালায় সন্নিবেশ করা হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা ৯১(ঙ) যেটা আছে প্রার্থীতা বাতিল করার, এটা ইতিপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না। এটাকে সন্নিবেশ করা হচ্ছে। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছি।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট

ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

হয়ে গেল মৌসুমী হামিদের গায়েহলুদ, কাল বিয়ে

কূটনীতিকের সঙ্গে আলাপ হতেই পারে, কিন্তু লুকোচুরি কেন: রিজভী

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন জনসম্পৃক্ততা ও সচেতনতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ