Monday , 25 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
December 25, 2023 8:54 pm


ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ব্যক্তি এবং অপর দুজন ট্রাকচালক ও চালকের সহযোগী। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রকোণা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর