Thursday , 15 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রতিবেদক
Newsdesk
October 15, 2026 11:19 pm

নেত্রকোনার দুর্গাপুরে
রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি লুৎফরুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত, নিশ্চিত করলেন ওসি
জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফরুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আজ রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্গাপুর উপজেলার তেলুগঞ্জ গ্রামে ডন বক্স স্কুল অ্যান্ড কলেজের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সাংবাদিককে গুলি করে হত্যার বিষয়টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিস্তারিত আসছে…

সর্বশেষ - জেলার খবর