Wednesday , 17 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পদ্মায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 1:36 pm


মানিকগঞ্জ প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে আটকে থাকা একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ভেড়ানোর সময় বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরির নাম রজনীগন্ধা। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মাঝনদীতে নোঙর করে। সকাল ৮টার পর পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। ৫ নম্বর ঘাটের কাছে ভেড়ানোর সময় বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত