Sunday , 18 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করা হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
January 18, 2026 8:27 pm

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কিছু সমস্যা দূর করতে হবে। পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। এক্ষেত্রে পক্ষপাতিত্বের আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে পেপার যেভাবে প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া দেশে পোস্টাল ব্যালটে যেন আমাদের প্রতীক সঠিক জায়গায় দেওয়া হয় সেই প্রস্তাবনা দিয়েছি।

জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ দলের প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করেছেন সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন এলাকা একটি বিশেষ দলের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগর এলাকায় এসেছেন। আমরা ইসির সেসব ভোটার স্থানান্তরের তথ্য চেয়েছি।

রবিবার বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে এই বৈঠকটি শুরু হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেনর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, দায়ীদের খুঁজছে তদন্ত কমিটি: প্রতিমন্ত্রী

নেত্রকোনায় শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, তরুণ আটক

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১৫

শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল