Saturday , 1 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

বাংলাদেশ বেতার শিল্পীর তালিকাভুক্ত হলেন সুপ্তা সেন

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 9:13 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কালীগঞ্জ): গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের অডিশনে নজরুল সংগীতে তালিকাভুক্ত হয়ে নতুন এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক, শুভাকাঙ্খী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সুপ্তা সেন নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারে শিল্পী তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত অডিশনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন। বাংলাদেশ বেতারে সুযোগ পাওয়াকে তিনি তাঁর শিল্পীজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, সুপ্তা সেনের এই অর্জন কালীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে।

সুপ্তা সেন নিজ গ্রামেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করে ঢাকার আগারগাঁও এর সরকারি সংগীত কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি একই শিক্ষা প্রতিষ্ঠানে বিএ (অনার্স) ‘ইন মিউজিক’ নজরুল সংগীত বিভাগের ২য় বর্ষের ছাত্রী। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের পিতা মৃত শ্যামল চন্দ্র সেন ও মাতা সবিতা সেনের কন্যা।

প্রতিক্রিয়ায় সুপ্তা সেন ঋতু বলেন, ছোটবেলা থেকেই গান আমার ভালোবাসা গান আমার স্বপ্ন। পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা ও আমার গুরু মা বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর নিকট সংগীতে তালিম নিয়ে সবার আশীর্বাদে বাংলাদেশ বেতারে সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও ভালো গান উপহার দিয়ে আরও ভাল কিছু করতে চাই।

এলাকাবাসীর প্রত্যাশা, সুপ্তা সেন ভবিষ্যতে দেশ-বিদেশে কালীগঞ্জের নাম আরও উজ্জ্বল করবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গৌরবোজ্জ্বল সাফল্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার

দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে ৫-১০ বছর সময় লাগবে: গভর্নর

নৈতিক শিক্ষার অভাবেই মাগুরায় এমন ঘটনা ঘটেছে: জামায়াত আমির

টাকা আত্মসাতের অভিযোগে ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে

মাগুরার শিশু ধর্ষণের বিচার সাত দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

৭ বছর ধরে বেড়ে চলা মূল্যস্ফীতি হঠাৎ কমানো যাবে না: গভর্নর

সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ