Friday , 18 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
October 18, 2024 9:46 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের মানুষকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। আর জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে। মাফিয়া সিন্ডেকেট ভাঙতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনদুর্ভোগ কমাতে না পারলে পলাতক স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

তিনি বলেন, মাফিয়া সরকারের অনেক নেতাকর্মী ভিন্নমতের অনেকের সম্পত্তি দখল করেছিল। জবরদখলকারীদের কাছ থেকে সেসব উদ্ধারে সরকারের উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

জনকল্যাণকর রাষ্ট্র গঠনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলেই সফল রাষ্ট্র তৈরিতে সফলতা মিলবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী

চকরিয়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

শনিরআখড়ায় পুলিশের গুলিতে শিশুসহ আহত ৬

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী

প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস, জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ আসামি রিমান্ডে

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

দেশে ফিরে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব