Monday , 4 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এবার এস আলমের চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রতিবেদক
Newsdesk
March 4, 2024 7:41 pm


চট্টগ্রাম প্রতিনিধি :

এবার চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে (চিনি কারখানা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে বিকাল ৪টা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ স্টেশনের ৯ ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, ‘এস আলম গ্রুপের একটি চিনির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, লামার বাজার, চন্দনপুরা, কর্ণফুলী ও কালুরঘাট স্টেশনের ৯ ইউনিট কাজ করছে।’

এর আগে গত শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগার ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’-এ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট সেদিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

চার ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আসছে ৮ শৈত্যপ্রবাহ

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত: আসিফ

শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা

বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস নিয়ে প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

আ.লীগের দেশের বাইরের কার্যক্রম পর্যবেক্ষণ করছি: প্রেস সচিব

অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না : মির্জা ফখরুল

ডেমরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন