Tuesday , 19 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
March 19, 2024 9:59 pm


নিজস্ব প্রতিবেদক :

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছোনো নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।

মঙ্গলবর (১৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়৷

যানজট প্রসঙ্গে তিনি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং ডিএমপি কমিশনার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন।

মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

মাস্টারপ্ল্যানের লক্ষ্য সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা: রিজওয়ানা হাসান

দাবি আদায়ের নামে মব তৈরি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গভীর রাতে পদ্মা নদীতে ব্যাপক গুলিবর্ষণ, দেহরক্ষী গুলিবিদ্ধ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে: ইসি রাশেদা

টকশোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় গাজী নজরুল

নুরকে দেখতে হাসপাতালে বিএনপির রফিকুল ইসলাম

ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার

পুলিশকে থাপ্পড় দিয়ে গ্রেপ্তার কৃষক দল নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট