Friday , 23 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
January 23, 2026 10:10 pm

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত দুজন হলেন— কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তার ৯ মাস বয়সী সন্তান নাজিম হোসেন।

পুলিশ জানিয়েছে, বাড়ির একটি কক্ষের ভেতরে কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। একই কক্ষে তার শিশু সন্তানের মরদেহ মেঝেতে পড়ে ছিল। স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। বিভিন্ন মামলায় কারাগারে আছেন জুয়েল হাসান সাদ্দাম।

কানিজ সুবর্ণা স্বর্ণালীর ভাই শুভ বলেছেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে জুয়েল হাসান সাদ্দাম গ্রেপ্তার হন। আমার বোনের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে জামিনে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা ও একাকিত্বে ভুগছিলেন স্বর্ণালী। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টাও করা হয়েছিল। হতাশা থেকেই স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন।”

তিনি জানান, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে থাকতেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেছেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারী ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

ডিমের দামে বড় লাফ, ব্রয়লারেও পুড়ছে হাত

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

সপ্তম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, গৌরবের পথচলার নতুন অধ্যায়

বিমান বিধ্বস্ত : কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান

৭১-এর চরম সময়ে কার কী ভূমিকা ছিল, আল্লাহ ভালো জানেন