Thursday , 16 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিএনপি-জামায়াত গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় : নাছিম

প্রতিবেদক
Newsdesk
May 16, 2024 8:00 pm


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত গুজব রটিয়ে ও নানা অপকর্মের মাধ্যমে সবসময় দেশকে অস্থিতিশীল করতে চায়। বিশ্বের বিভিন্ন দেশ যখন আমাদের উন্নয়নের সাথে এগিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে তখন দেশবিরোধী অপশক্তির মাথা খারাপ হয়ে যায়। এই অপশক্তি বিএনপি-জামাতকে সুযোগ দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা মেডিকেল কলেজ ম্যানেজিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে যারা বিরাজনীতিকরণের চেষ্টা করে তাদের নিয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক ইচ্ছা, প্রচেষ্টা, নিষ্ঠা, সততা ও ভালোবাসার যে নিদর্শন ও আন্তরিকতা এটি বিরল। আমরা যদি তার দিকে তাকিয়ে সবাই একটু একটু করে পরিবর্তন আনতে পারি তাহলে সে পরিবর্তনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণ সাধিত হবে।

নাছিম বলেন, আমরা চাই প্রতিটি মানুষই চিকিৎসা পাক। একজন মানুষও বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পতিত হোক সেটি আমরা চাই না। এটি জাতির পিতার স্বপ্ন ছিল। তিনি বৈষম্য দূর করার জন্য, মানুষের দরিদ্র্য কমিয়ে আনার জন্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্যই বাংলাদেশ স্বাধীন করেছেন। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের মানুষকে ভালো রাখার জন্য তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করে যাচ্ছেন।

সভায় ঢাকা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ ঢাকা মেডিকেল কলেজ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে: গণশিক্ষা উপদেষ্টা

আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

বেইলি রোডে আগুন: আমিন মোহাম্মদের কর্মকর্তা গ্রেপ্তার

রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন ‘ম্যাডাম সেনগুপ্ত’

গেস্টরুমে যেতে দেরি, ঢাবির ৬ ছাত্রকে ছাত্রলীগের কর্মীদের ‘নির্যাতন’

গেস্টরুমে যেতে দেরি, ঢাবির ৬ ছাত্রকে ছাত্রলীগের কর্মীদের ‘নির্যাতন’

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আমাকে আর দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না: তারেক রহমান

‘লন্ডন থেকে চক্রান্তের বার্তা’, সবাইকে সতর্ক থাকার আহ্বান কাদেরের

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, তদন্তে অনিয়মের তথ্য