Saturday , 24 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হয়েছে রনিকে

প্রতিবেদক
Newsdesk
September 24, 2022 11:40 am

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। আজ তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকেও কেবিনে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, কৌতুক অভিনেতা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের অবস্থার উন্নতি হয়েছে। তাদের দুজনকে ড্রেসিং শেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মঞ্চের পেছনে বিস্ফোরিত হয় গ্যাস বেলুন। এতে কৌতুক অভিনেতা  রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ - জেলার খবর