Sunday , 5 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৩ জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
January 5, 2025 3:12 pm

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য তিন জেলায় অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আদেশ হাতে পাওয়ার ১ সপ্তাহের মধ্যে এই তিন জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। উক্ত কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আরও চারজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. তানিম খান।

এদিকে, অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট করেন। রিট পিটিশনে বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়। পরে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এ বিষয়ে বিবাদীরা এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবির’র পক্ষে আদালতে একটি আবেদন করা হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে : রিজভী

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

জনগণকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল জানে না পুলিশ

সেনাবাহিনীর নেতৃত্বে মোহাম্মদপুরে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪৫

দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার