Friday , 21 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

শপথ নিলেন নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 21, 2026 8:37 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনের দরবার হলে তারা শপথ নিয়েছেন। শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী ও জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

কোকেনের মামলায় পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনার বেতাগীতে স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অসদাচরণ ও দুর্ণীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় লঘুদণ্ড

শিক্ষায় বৈষম্য নিরসনে সর্বস্তরে ধর্ম শিক্ষা বহাল রাখার দাবি

সাত কলেজের জন্য প্রশাসক, প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

ধলেশ্বরী টোলপ্লাজায় বাসে আগুন, আহত ৩

Share via
Copy link