রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে, পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হওয়ার পর দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে অনেক চিন্তাভাবনার পরই দীনেশকে ওই পদের জন্য বাছা হয়েছে বলে রবিবার (১৯ এপ্রিল) এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। তাকে বেলজিয়ামে পাঠানো হতে পারে। আর তার জায়গায় দীনেশকে বাংলাদেশের রাষ্ট্রদূত (হাই কমিশনার) করা হবে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা।

দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শাসন ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়াটা প্রচলিত পদায়ন থেকে একটি স্পষ্ট ব্যতিক্রম। কারণ এই পদে কেবল ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়।

তারা আরো বলেন, ত্রিবেদীর এই নিয়োগ সংবেদনশীল আলোচনার জন্য রাজনৈতিক চ্যানেলসহ প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির পদক্ষেপেরও ইঙ্গিত দেয়।

দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ত্রিবেদীর ভারত-বাংলাদেশ অঞ্চলের বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে এবং তিনি সম্ভবত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর মনোযোগ দেবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

অবশেষে গ্রেফতার ছাত্র-জনতার ওপর একাই ২৮ গুলি ছোড়া তৌহিদুল

বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখা অযৌক্তিক: রিজভী

বরিশালে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সমাজকর্মী বেল্লালের ওপর হামলা

কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

শেখ হাসিনার বিরুদ্ধে রেড এলার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা