রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফের ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।

গত ২৭ আগস্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, ২৬ আগস্ট বিকেলের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

শেখ হাসিনার দেশত্যাগের আগের দিন গত ৪ আগস্ট সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন হাসানুল হক ইনু। সেই বিবৃতিতে সংঘাত-সহিংসতা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু। ২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে নির্বাচন করেও হেরে যান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

শক্তিশালী বিচারে আরও একধাপ দুর্বল হলো বাংলাদেশের পাসপোর্ট

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা

আকার ছোট হওয়া উচিত ছিল, বাজেট বাস্তবায়ন সহজ হবে না: আমীর খসরু মাহমুদ

দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি

আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব: সজীব ওয়াজেদ জয়

দ্য হান্ড্রেডে রশিদ খানের লজ্জার রেকর্ড

অনেক রাজনৈতিক দলের অ্যাজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই: ইফতেখারুজ্জামান