Monday , 15 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

‘৪০০ কোটি টাকার মালিক’ সেই পিয়নের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
Newsdesk
July 15, 2024 6:32 pm

নিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন অনিয়মের কারণে চাকির হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুলাই) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

এর পরই জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এলো।

বিএফআইইউর নির্দেশনায় জাহাঙ্গীরসহ তাদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো।

জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে চাকির হারান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। কিন্তু এর পরও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেছেন।

জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের খিলপাড়ায়। অনেকের কাছে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিত।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, ঝিনাইদহে পুলিশসহ আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের রড-স্টাম্পের মহড়া

ঢাবিতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের রড-স্টাম্পের মহড়া

তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ঘুমন্ত বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

উদ্যোক্তাদের বিকাশে বিশ্বব্যাংকের সহায়তা চান শিল্প উপদেষ্টা

এবার রাজউক পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন