Thursday , 26 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ময়মনসিংহে একই পরিবারের ৪ জন নিহত

প্রতিবেদক
Newsdesk
December 26, 2024 5:16 pm

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

গার্মেন্টসের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি

নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

আটলান্টিক সাগরে বিপদের মুখোমুখি টাইগাররা, ক্ষুব্ধ বিসিবির প্রতি

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারও নেই : ফয়েজ আহমদ তৈয়্যব

গণতন্ত্রের উত্তরণে বাধা দিতে ভয়ংকর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

জাপা থেকে জিএম কাদের-চুন্নুকে অব্যাহতি দিলেন রওশন

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে কোটিপতি রয়েছেন ১০৬ জন

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী