Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মাদকের সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যকেও ছাড় নয়: খুলনা রেঞ্জ ডিআইজি

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 2:04 pm

অপরাধচিত্র প্রতিনিধি (মেহেরপুর): মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১০ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় জেলার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান রেঞ্জ ডিআইজি।
মতবিনিময় সভায় জেলার যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার আশ্বাস দেন তিনি।
এ সময় সাংবাদিকরা মাদক, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, চোরচক্র এবং সড়কে যানবাহনের নিরাপত্তাসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিকারের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি