Tuesday , 26 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

প্রতিবেদক
Newsdesk
March 26, 2024 4:32 pm

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে এলে ভুটানের রাজাকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালের সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখান। পরিদর্শন শেষে ভুটানের রাজা স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের চিকিৎসা সেবার প্রশংসা করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের রাজা তার দেশে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ন হাসপাতাল নির্মাণের ব্যাপারে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

১৯৭১ সালে ভুটান সরকার কর্তৃক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করায় ভুটানের রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৈঠকে ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে নিয়মিত প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে প্রস্তাব দেন রাজা। স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে আগ্রহ দেখান। পরিদর্শনকালে রাজার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৪ শর্তে খুলে দেওয়া হলো দেবতাখুম

এনবিআর এ চলছে ফ্যাসিস্টরাজ, এসিআর নিতে হবে পলাতক আসামির থেকে !

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

প্রায় ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স এল ফেব্রুয়ারিতে

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ

ঢাকায় ‘নকল’ অ্যানেসথেশিয়ার ওষুধ উদ্ধার, সারা দেশে অভিযানের নির্দেশ

সিপিডি কোনো গবেষণা করেনি, তাদের রিপোর্ট নির্জলা মিথ্যাচার : তথ্যমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটিতে ২৩ অনুষ্ঠানের টাকা গেল কার পকেটে

ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা