Saturday , 11 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর

প্রতিবেদক
Newsdesk
January 11, 2025 4:33 pm

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, “বাংলাদেশের মতো অর্থপাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল। এর ফলে মানুষ ব্যাংকের ওপর আস্থা হারিয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।”

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গভর্নর আরো বলেছেন, “গত পাঁচ মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন আর রপ্তানি বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার। এখনো চার মাসের রিজার্ভ আছে। আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে গভর্নর জানান, লুট হওয়া অর্থের ৮০ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে। নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। ৬০০ কোটি টাকার মতো ফিরিয়ে আনতে হবে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

 

 

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় আইএসপিএবির ৭ দাবি

সাংবাদিকদের কার্ড সংক্রান্ত জটিলতা, সমাধানে ইসিকে আল্টিমেটাম

বদলি বাতিল ও চেয়ারম্যান অপসারণে এনবিআর কর্মীদের লাগাতার কর্মসূচি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগ্নেয়াস্ত্র সহ আটক এক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

ঘুস নিয়ে ‘ওসি’ এখন ‘এসআই’

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

রিমান্ড শেষে কারাগারে অর্থ পাচার মামলায় অভিযুক্ত গাইবান্ধার মন্দিরের উদ্যোক্তা হরিদাস চন্দ্র

শহীদ বুদ্ধিজীবীর চতুর্থ তালিকা প্রকাশ