Sunday , 9 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ইমাম-মুয়াজ্জিনের কাছে ঘুষ দাবি: পদ খোয়ালেন বিএনপির দুই নেতা

প্রতিবেদক
Newsdesk
August 9, 2026 12:03 am

অপরাধচিত্র ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগে দুই বিএনপি নেতাকে স্থায়ীভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে।
​অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ওয়ার্ডের একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা আদায় করেন ওই দুই নেতা। বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকু রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেছেন। পত্রে উল্লেখ করা হয়, অব্যাহতি পাওয়া নেতারা ভবিষ্যতে দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তাদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
​এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত দুই নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

বাবার অভিযোগে ছেলেকে সকালে গ্রেপ্তার দুপুরে লাশ

রিজভীকে খুঁজছে ডিবি

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

শহীদ ও যোদ্ধাদের প্রতি আমরা চিরঋণী: ফখরুল

অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা সম্ভব

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

​উন্নয়নের সচিত্র অঙ্গীকারের আড়ালে ‘মরণফাঁদ’: আড়াই দশকে-ও বদলায়নি মির্জাগঞ্জের মানসুরাবাদ সড়ক

৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত