Thursday , 14 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
November 14, 2024 5:58 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ এই কমিটি ২৪২ সদস্যবিশিষ্ট।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

এর আগে, এ বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন পদ পেয়েছিলেন।

এছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন মাসুম বিল্লাহ, সহসভাপতি হিসেবে আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন নূর আলম ভূঁইয়া ইমন।

এদিকে, প্রায় সাড়ে ৮ মাস পর আংশিক এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল আজ। এতে ১৪ জনকে সহসভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহসাংগঠনিক পদে রাখা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না: তারেক রহমান

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫১

সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদে মতিউরের বিরুদ্ধে চার্জশিট

পাটওয়ারী শিবির করতেন : নুর

অবন্তিকার আত্মহত্যা :সহকারী প্রক্টর ও সহপাঠীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

সংস্কার-নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাইলেন জামায়াত আমির

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

বাসাবোতে ১০ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হয়েছে রনিকে