Sunday , 6 March 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

প্রতিবেদক
Newsdesk
March 6, 2022 12:05 pm
বিশ্বকাপে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাল ভারত

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই স্নায়ুচাপ, উত্তেজনায় টইটম্বুর। চাপ ধরে রেখে যে দল এগিয়ে যায় খেলার ফল তার ভাগ্যেই জুটে।

তবে এবার যেন সেসবের ধার ধারল না ভারতের নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপে পাকিস্তানকে হেসেখেলেই হারাল তারা।

নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুয়ে রোববার পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরুটা দারুণভাবে করেছে ভারত। 

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।  পাকিস্তানের বোলারদের মোকাবিলা করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে ভারত। 

২৪৫ রানের তাড়ায় ভারতীয় বোলারদের তোপে ৪৩ ওভারে ১৩৭ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার সিদ্রা আমিনের ব্যাট থেকে। ৬৪ বলে ৩০ রান করেন তিনি।  দ্বিতীয় সর্বোচ্চ রান আসে টেলএন্ডার দিয়ানা বেগের ব্যাট ছুয়ে।  ৩৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি।

পাকিস্তান ইনিংসের এমন করুণ পরিণতি এনে দেওয়ার জন্য প্রধান দায়ী ভারতীয় অর্থডক্স স্পিনার রাজেশ্বরী গায়কোয়াদ।

১০ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান দিয়ে পাকিস্তানের ৪ উইকেট নিয়েছেন তিনি।  দুটি করে উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী ও স্নেহা রান। 

ম্যাচে পাকিস্তানের বোলাররাও শুরুতে দারুণ বল করেন।

ওপেনার শেফালি ভার্মাকে শূন্য রানে ফেরান দিয়ানা বেগ। পাক বোলারদের তোপে ১১৪ রানেই ভারতের ৬ উইকেট পড়ে যায়। কিন্তু দীপ্তি শর্মার সঙ্গে ৯২ রানের জুটি দলকে চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে দেন ওপেনার স্মৃতি মান্দানা। ৫৭ বলে ৪০ রান করে নাসরা সান্ধুর বলে দীপ্তি সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। ৩ বাউন্ডারি ও এক ছক্কায় মান্দানা করে ৭৫ বলে ৫২ রান।

শেষদিকে পূজা ভাস্ত্রকার ৫৯ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেললে ২৪৫ রানের লক্ষ্য দিতে পারে ভারত।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আবু সাঈদ হত্যা: শীর্ষরা পলাতক অভিযুক্তরা ক্লাসে

মাদক পাচারের অভিযোগে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্য প্রত্যাহার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পান্নাকে শ্বাসরোধে হত্যা, শরীরে আঘাতের চিহ্ন: এনডিটিভি রিপোর্ট

শনিবার শপথ নিতে পারেন মোদী

মিথ্যা তথ্যে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে ২ মামলা

মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান