Saturday , 27 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফরিদপুরে ফেলে যাওয়া লাগেজে মিলল মরদেহ   

প্রতিবেদক
Newsdesk
January 27, 2024 1:17 pm

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে লাগেজটি। মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুললে ভেতরে একটি মরদেহ দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করা হবে।

সর্বশেষ - জেলার খবর