Friday , 15 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বর্ষণের আভাস ৩ বিভাগে

প্রতিবেদক
Newsdesk
August 15, 2025 4:33 pm

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। আগামীকাল থেকে রংপুর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

আগামীকাল শনিবার (১৬ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আর তৃতীয় দিন থেকে (১৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (১৮–১৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি তীব্র হতে পারে। সারাদেশেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করল ঢাবি

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

‘শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর’

আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

রাজধানীতে তিনটি হনুমান উদ্ধার, গ্রেফতার ১

বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ: নিহত বেড়ে ৬

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

সরকারের বিভিন্ন উদ্যোগে বিপর্যয় থেকে অর্থনীতি রক্ষা পেয়েছে: সিপিডি