Monday , 18 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

প্রতিবেদক
Newsdesk
December 18, 2023 6:31 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। দলের সভাপতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন আমাদের নেত্রী শেখ হাসিনা। এছাড়া আগামী ২০ ডিসেম্বর সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা শুরু করবেন। আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: আরাফাত

বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে নিহত ৫০

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

বান্দরবানে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুত

মব সন্ত্রাস বন্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

‘যেখানে জনগণের অংশগ্রহণই নেই, সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন’