Monday , 4 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নাশকতার ৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

প্রতিবেদক
Newsdesk
December 4, 2023 2:13 pm


নিজস্ব প্রতিবেদক :

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে পরবর্তী সময়ে রমনায় দুটি, পল্টনে পাঁচটি এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দায়ের করা একটিসহ নাশকতার মোট আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও আহমেদ সোহেলের বেঞ্চ এই জামিন আদেশ দেন বলে জানিয়েছেন নিপুণ রায়ের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড এবং পরবর্তী সময়ে দায়ের করা আট মামলায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন আদেশ দিয়েছেন।

নিপুণের পক্ষে আইনজীবী আরও ছিলেন- ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- ডেপুটি এটর্নি জেনারেল মনিরুল ইসলাম।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, চলমান আন্দোলন রুখে দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলা, গণগ্রেপ্তারসহ নানাভাবে নির্যাতন করছে সরকার। কোনো কিছুতেই কাজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ বিজয়ী হবেই।

সর্বশেষ - রাজনীতি