Sunday , 17 July 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

প্রতিবেদক
Newsdesk
July 17, 2022 9:04 am
এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে একটি শিক্ষা বোর্ডের এক চেয়ারম্যান গত বৃহস্পতিবার  বলেছিলেন, মধ্য আগস্টে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের যত পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা  জানান, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশ কিছুসংখ্যক বাড়তি বই রয়েছে। সেগুলোই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের বই যাচ্ছে সুনামগঞ্জে। আর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বই দেওয়া হচ্ছে সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি প্রথম আলোকে বলেছিলেন, পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে আছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা এখনো বাড়িতে ফিরতে পারেনি। কতজন পরীক্ষার্থীর বইপত্র বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার্থীদের হাতে বইগুলো পৌঁছানোর পর অন্তত দুই সপ্তাহ প্রস্তুতির জন্য সময় দিতে হবে। তারপর এসএসসি পরীক্ষা নেওয়া যাবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতারা ক্লান্ত; কর্মীরা হতাশ : ওবায়দুল কাদের

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪

এনইআইআর নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সার্ভার-আইপি সম্পূর্ণ নিরাপদ: বিটিআরসি

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, জানালেন মন্ত্রী

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকিদাতা আ.লীগ কর্মী গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার