Tuesday , 13 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সীমান্তে ঢুকে গুলি : মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা

প্রতিবেদক
Newsdesk
January 13, 2026 6:52 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের জন্য বাধাস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের সীমান্ত লঙ্ঘন যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ ও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে— সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত