Sunday , 28 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

প্রতিবেদক
Newsdesk
January 28, 2024 3:42 pm


নিজস্ব প্রতিবেদক :

এক দশক আগে ২০১৪ সালে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

রোববার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে বাংলা একাডেমি বরাবর ১ লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি দিয়ে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’

এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি।

পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বাংলা একাডেমি যেভাবে চলছে, এটাতে সন্তুষ্ট নই। এটাই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ।

বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া উল্লেখ করে এ কথাসাহিত্যিক বলেন, প্রতিষ্ঠানটিতে আড়াই দশক ধরে নির্বাচন হয় না। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।

তবে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার অফিসিয়ালি কিছু জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, কথাসাহিত্যিক জাকির তালুকদার লেখালেখির শুরু থেকেই আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন। তার লেখায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে। তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

কাল থেকে শিল্পকারখানা চালু, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা

বাকস্বাধীনতা খর্ব করে নজরদারিভিত্তিক রাষ্ট্র বানিয়েছিল আওয়ামী লীগ

সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি

আ.লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে বিএনপি, হাইকমান্ডের ‘মনিটরিংয়ে’ মনোনয়ন প্রত্যাশীরা !

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে: শাহে আলম

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী