Monday , 6 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক তিন গভর্নরসহ ১৯ ব্যাংক কর্মকতার নথি চেয়েছে দুদক

প্রতিবেদক
Newsdesk
October 6, 2025 8:03 pm

নিজস্ব প্রতিবেদক :

পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ ব্যাপক লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ‘ধ্বংসের’ অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগের অনুসন্ধানের জন্য তিনজন সাবেক গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক-বর্তমান ১৯ কর্মকর্তা এবং দুজন ভারতীয় কর্মকর্তার নথি তলব করে আবারও চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আকতারুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাংকিং খাতে ঘটে যাওয়া এসব বড় ধরনের জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে।

এ বিষয়ে অনুসন্ধানের জন্য গত জুনে প্রথম দফায় বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের নথি চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে দফায় কাঙ্ক্ষিত তথ্য না মেলায় গত সেপ্টেম্বরে কমিশন তৃতীয়বারের মতো আবার নথি তলব করে।

এই তলবকৃত নথির তালিকায় রিজার্ভ চুরির ঘটনার পর টেকনিক্যাল দায়িত্বে থাকা দুজন ভারতীয় কর্মকর্তার নথিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও সব নথিপত্র হাতে পায়নি দুদক।

এদিকে, আলাদা এক অনুসন্ধানে চট্টগ্রামের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে এক দিনেই ৭৭ জন কর্মচারীকে বদলি করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

গেল ফেব্রুয়ারিতে অভিযান চালিয়ে দুদক রেজাউল করিমের নামে লালমাটিয়ায় সাত কোটি টাকার দুটি ফ্ল্যাট, ধানমণ্ডিতে স্ত্রীর নামে পাঁচ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং সাতক্ষীরার তালা থানায় জমি কেনার প্রাথমিক দুর্নীতির উপাদান খুঁজে পেয়েছিল।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না : মির্জা আব্বাস

ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাবাহিনী : দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আল্টিমেটাম আম জনগণ পার্টির

ঘূর্ণিঝড়ের আশঙ্কা: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পাঁচদিন পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের পড়ার টেবিলে মন দিতে বললেন শিক্ষামন্ত্রী

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী