Friday , 10 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, জানালেন ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
January 10, 2025 7:10 pm

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন, এমন ঘোষণা দিয়েছেন। তবে এই বৈঠক কবে হবে সে ব্যাপারে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।

এখানেই শেষ নয়। ট্রাম্প জানান, পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্রাম্প এর আগেও পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন যে এটি তার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে হতে পারে।

এখন ক্ষমতায় আসার আগেই তিনি জানালেন এই বৈঠকের প্রস্তুতির কথা। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্পের যোগাযোগের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাবেন পুতিন। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভুয়া প্রজ্ঞাপন নিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, যুবক আটক

বান্দরবানে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

আরো দুই বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন জনবিচ্ছিন্নরা

ইসরায়েলি নেতার মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: মঈন খান

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার নেপথ্যে আধিপত্যের দ্বন্দ্ব

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক, তিনটি নোট বিনিময় স্বাক্ষর