Wednesday , 21 October 2026 |
শিরোনাম:

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
October 21, 2026 6:44 am

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মো. রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল পাহাড়ি অস্ত্রধারীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চৌকিদার পাড়া এলাকার পাহাড়ি পাদদেশে এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত মো. রফিক বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাইন্যাপাড়া এলাকায় এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে অবস্থান করছিলেন রফিক। মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির আশপাশে কুকুরের ডাকাডাকি শুনতে পান তিনি। বিষয়টি দেখতে বাড়ি থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ফেলে।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে রফিককে পাহাড়ের দিকে নিয়ে যায় তারা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে অপহরণকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা অভিযোগ করেন। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মো. রফিক নামে এক ব্যক্তিকে পাহাড়ি অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ কুকুরের শব্দ শুনে বাইরে বের হলে কয়েকজন অস্ত্রধারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পাওয়ার পর পুলিশ অপহৃত রফিকের বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনার পর থেকে বাইন্যাপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত অভিযান চালিয়ে অপহৃত রফিককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত