Saturday , 27 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

প্রতিবেদক
Newsdesk
June 27, 2026 12:46 pm

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট—সব ধরনের অনভিবাসী ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে। এমনকি ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার মতো সক্ষমতা আছে কি না, তা আগেভাগেই নিশ্চিত থাকার ওপর জোর দিয়েছে দূতাবাস।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার,আটক ১

যে কারণে আফগান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

ছুটির দিনে সরব বইমেলা, ছড়াচ্ছে উচ্ছ্বাস

ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: আলী রীয়াজ

৪ মামলায় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি কাল

জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু