Friday , 29 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

প্রতিবেদক
Newsdesk
December 29, 2023 9:44 pm

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ভারত আজ আবারও সুস্পষ্ট করে বলেছে যে, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
এখানে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে বাগচি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে।
ভারত সরাসরি “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে” বলে বিএনপির মুখপাত্রের সাম্প্রতিক অভিযোগের উল্লেখ করে মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, “আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।”
বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসের ভারতে সাম্প্রতিক বহুল আলোচিত “সফর” সম্পর্কে জানতে চাইলে বাগচি বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন।
তিনি বলেন, “এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই, আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই” । (বাসস)

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জন

আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ৫০

অপরিপক্বতার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

পাচারের অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী