শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

উপজেলা নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ


রংপুর প্রতিনিধি :

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ শুক্রবার বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

এ সময় জিএম কাদের বলেন, ‘বর্তমান সংসদে এবং বাইরে জাতীয় পার্টির অবস্থান জনগণ এবং গণতন্ত্রের পক্ষে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা জানি সরকার নিয়ন্ত্রিত ভোট হবে, তারপরেও আমরা উপজেলা নির্বাচনে অংশ নেব। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরব।’

জিএম কাদের আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। এর উন্নয়নে সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ। সে কারণে দেশে বেকারত্ব বাড়ছে।’

এ সময় দলটির কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইএমএফের ঋণ পাচ্ছি, প্রথম কিস্তি আসবে ফেব্রুয়ারিতে : অর্থমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে আরো বেশি জনশক্তি নেয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার

আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি প্রধান

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

আ.লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

ড. ইউনূসের চীন সফরের ফোকাস বিনিয়োগকারীদের দেশে আনা: প্রেস সচিব

জানাজায় অংশ নেয় লাখো মানুষ, জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

সালাহউদ্দিন ও খোকনকে শোকজ করল বিএনপি

কক্সবাজার দাড়িয়ারদীঘিতে বনভূমি দখলের হিড়িক

প্রেমের টানে শিবচরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে