Wednesday , 4 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
September 4, 2024 8:48 pm

নিজস্ব প্রতিবেদক :

বাড্ডা থানার হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি কর্মী হৃদয় আহম্মেদকে গুলি করে হত্যার ঘটনায় গত ২২ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

এ মামলায় গতকাল মঙ্গলবার তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১। এরপর আজ তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর…

জর্ডানের আকাবা বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা

বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরুন : তথ্যমন্ত্রী

আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি : কাদের

সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিলো ইসলামী আন্দোলন

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান

ফিলিস্তিনের পতাকা ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, সিঙ্গাপুরে নিষিদ্ধ ম্যাসিভ অ্যাটাক